কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ১৪ দফা দাবি পূরনের লক্ষ্যে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ জুন) সকাল সাড়ে ৯ টায় এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত হয়। পরে মানববন্ধন শেষে উপাচার্য বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়।